আবনা ডেস্ক: সিরিয়ার গোলান মালভূমিতে দেশটির একটি সেনা অবস্থানের ওপর শুক্রবার ফের বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন।
নিহতরা সবাই নিরস্ত্র বেসামরিক লোক বলে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে।
তবে ব্রিটেন-ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হামলায় একটি গাড়িতে থাকা দুই সরকারপন্থী মিলিশিয়া নিহত হয়েছেন।